আজ মধ্যরাত থেকে বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০

আজ মধ্যরাত থেকে বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন

লন্ডন বাংলা ডেস্কঃঃ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আজ বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে লকডাউন করা হচ্ছে। সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, স্থানীয় থানাসহ সমন্বিতভাবে এই লকডাউন কার্যকর করা হবে বলে জানা গেছে।

 

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বৃহস্পতিবার রাত ১২টা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় লকডাউন কার্যকর করা হবে। আমরা লোকাল প্রশাসন হিসেবে লকডাউন কার্যকরে সহযোগিতা করবো।’

 

রাজধানীজুড়ে এলাকাভিত্তিক লকডাউনের অংশ হিসেবে এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত মতে, যেসব এলাকায় করোনা শনাক্তের হার বেশি সেসব এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে ‘রেড জোন’ এলাকাগুলো ভিন্নমাত্রার লকডাউন করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930