সিলেট |
প্রকাশিত: 4:52 PM, January 30, 2020
আন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন । বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের আল-আমিন, নরসিংদীর কাউসার ও ময়মনসিংহের গফুরগাঁওয়ের শাকিল।
জানা যায়, কোম্পানির কাজ শেষে বাসায় ফেরার পথে জেদ্দা বুরাইমান ফ্লাইওভারের উপরে অপর একটি ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্ন কাজে নিয়োজিত গাড়িটি উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনায় পতিত হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন প্রবাসী বাংলাদেশি নিহত হন। নিহত তিনজনের মরদেহ জেদ্দায় একটি স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
এলবিএন/৩০-জ/এফ-১১/০২