স্পেনে বাংলাদেশি অভিবাসীদের বিক্ষোভ

প্রকাশিত: 5:36 PM, July 2, 2020

স্পেনে বাংলাদেশি অভিবাসীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্কঃঃ

 

স্পেনে ১০ হাজার বাংলাদেশিসহ অবৈধ হয়ে পড়া মোট অনিয়মিত বা অভিবাসীর সংখ্যা দুই লাখ। পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া, আফগানিস্তান, ইরাক, নাইজেরিয়া, সেনেগাল, আলজেরিয়া, মরক্কো,সোমালিয়া, তিব্বত ও আফ্রিকার অভিবাসীরা মিলেই এই বিক্ষোভ সমাবেশ করে।

 

স্পেনের রাজধানী মাদ্রিদে বৈধতার দাবিতে বিক্ষোভ করেছে অভিবাসীরা। অভিবাসীদের নিয়মিতকরণসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ মিছিল-সমাবেশও হয়েছে।

 

মাদ্রিদের জিরো পয়েন্ট খ্যাত সোল থেকে শুরু হয়ে দেশটির সংসদ ভবনে গিয়ে শেষ হয় এ মিছিল। এর মাধ্যমে স্পেনের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং সামাজিক নিরাপত্তা ও অভিবাসী বিষয়ক মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

 

গত ২৬ জুন বেলা ১২টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়। ‘সবাইকে নিয়মিত করা হোক। আমরা যারা নিয়মিত, আমাদের যাদের কাগজ আছে, তারাও একাত্মতা প্রকাশ করছি সবাইকে নিয়মিত করা হোক’- শ্লোগানে শ্লোগানে অভিবাসীরা বিক্ষোভ করে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031