দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া বাংলাদেশিরা

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্কঃঃ
করোনাভাইরাসের কারণে কাতারের রাজধানী দোহায় আটকে পড়া ১৫৯ বাংলাদেশিকে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৫মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

দোহায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, কভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। তিনি বলেন, বাংলাদেশ ও কাতার সরকারের সহযোগিতায় সেই দেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31