ফিরত আসছেন ইতালিতে বিমানে আটকে থাকা বাংলাদেশিরা

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

ফিরত আসছেন ইতালিতে বিমানে আটকে থাকা বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্কঃঃ

অবশেষে ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের ১২৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। ইতালির রোম দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. আরফানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সর্বশেষ খবর অনুযায়ী ওই ১২৫ বাংলাদেশিকে ফেরত পাঠানোর জন্য বোর্ডিং পাস দেয়া হয়েছে। তবে আমরা ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছি তাদের অবতরণের অনুমতি দেয়ার জন্য। বুধবার ইতালির স্থানীয় গণমাধ্যম আইএল মেসেজারোর এক প্রতিবেদনে বলা হয়, এই ফ্লাইট অবতরণ করার পর সেখান থেকে ১২৫ বাংলাদেশিকে নামতে দেয়া হয়নি।

 

আইএল মেসেজারো বলেছে, ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে, কাতার এয়ারওয়েজের ওই বিমানের ১২৫ বাংলাদেশি আরোহী ইতালিতে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিমানবন্দরে বিমানের ভেতর থেকেও তারা নামতে পারবেন না। তবে কাতার এয়ারওয়েজের ফ্লাইটটিতে থাকা অন্যান্য দেশের ৮০ যাত্রীর নামার অনুমতি মিলেছে। বিমানবন্দরে তাদের করোনার নমুনা পরীক্ষা শেষে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

ফ্লাইটটি ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণের পর বিমান থেকে প্রত্যেকেই নামতে পারবেন না বলে পাইলট ঘোষণা দেয়ার পর সেখানে উত্তেজনা তৈরি হয়। এ ঘোষণার পর বাংলাদেশি যাত্রীরা তীব্র প্রতিবাদ শুরু করেন। একজন নারী অসুস্থ হয়ে পড়েন। এর আগে অন্য একটি ফ্লাইটের দুই ডজনের বেশি বাংলাদেশি আরোহীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় ইতালি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31