সর্ব ইউরোপিয়ান আ’লীগের ভার্চুয়াল স্মরণসভা

প্রকাশিত: 5:58 PM, July 13, 2020

সর্ব ইউরোপিয়ান আ’লীগের ভার্চুয়াল স্মরণসভা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটনের আকস্মিক মৃত্যুতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে ভার্চুয়াল স্মরণ সভা শনিবার, বিকেল  অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন,সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সুইডেন আওয়ামী লীগ নেতা  ইঞ্জিনিয়ার হেদায়েতুল ইসলাম শেলী।

 

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের স্মৃতিচারণ মূলক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুলতান মাহমুদ শরীফ, আনোয়ারুজ্জামান চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস ফরাজী, এমএ কাশেম, বসিরুল আলম চৌধুরী সাবু, ড. ফরহাদ আলী খান, খোকন শরীফ, হাসান ইকবাল, দিলওয়ার হোসেন কয়েস, খন্দকার হাফিজুর রহমান নাসিম, মাইনুল ইসলাম, মোস্তফা মজুমদার বাচ্চু, শাহাদাত হোসেন তপন, জহিরুল ইসলাম জসিম, মোস্তফা জামান, মুরাদ খান, বেলাল হোসেন, বাবুল

 

হাওলাদার, আব্বাস আলী চৌধুরী, মাহবুবুর রহমান, মোহাম্মদ আলমগীর হোসেন, বিদ্যুৎ কার্ল, শওকত ওসমান, ড. বদরুল ইসলাম, ইউনুস আলী খান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, ড. আনিসুর রহমান, কমরেড খন্দকার, যুবায়দুল হক সবুজ, আলী হোসেন, সেলিম ওয়াদা সিলু, শাহীন আরমান চৌধুরী, মিজানুর রহমান, আবদুর রহিম শামীম, এফএমএইছ আলী ও রিয়াজ হোসেনসহ ইউরোপের সব দেশের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ৬০ জন নেতা।

 

বক্তাগণ বলেন, মহসিন উদ্দিন খান লিটন বঙ্গবন্ধুর আদর্শের একজন সাহসী সৈনিক ছিলেন। তাঁর প্রয়াণে ইউরোপে আওয়ামী লীগ পরিবারের অপূরণীয় ক্ষতি হলো। তাঁকে নিয়ে স্মৃতিচারণ করতে যেয়ে অনেকই কান্নায় ভেঙ্গে পড়েন। মহসিন উদ্দিন খান লিটনের আত্মার মাগফেরাত কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30