সৌদিতে ঈদ কবে?

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

সৌদিতে ঈদ কবে?

আন্তর্জাতিক ডেস্কঃঃ
সৌদি আরবের নাগরিকদের আজ সোমবার জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ চাঁদ দেখার ওপরই নির্ভর করবে দেশটিতে কবে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানায়, সৌদিতে বসবাসরত যে কেউ এই চাঁদ দেখতে পেলে নিকটস্থ কোর্টের সঙ্গে যোগাযোগ করবেন এবং বক্তব্য রেজিস্ট্রি করে নেবেন।

 

চাঁদ দেখা সাপেক্ষেই মুসলিম বিশ্বে বাৎসরিক ও মাসের হিসাব করা হয়। ইংরেজি বছরের ৩৬৫ দিনের বিপরীতে আরবি বছরে ৩৫৫ দিন। পবিত্র রমজান ও ঈদুল ফিতর সব কিছু চাঁদ দেখার ওপর নির্ভরশীল। হজের দিন তারিখ ও ঈদু আজহার তারিখও চাঁদ দেখার ওপর নির্ভর করে।

 

সৌদি হজ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত বিনা অনুমতিতে কেউ মক্কা ও হজের কার্যক্রম হয় এমন এলাকায় প্রবেশ করতে পারবে না। যদি কেউ বিনা অনুমতিতে প্রবেশের চেষ্টা করে, তাকে শাস্তিস্বরূপ ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31