সৌদি আরব থেকে ফিরেছেন ৪১৫ বাংলাদেশি

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

সৌদি আরব থেকে ফিরেছেন ৪১৫ বাংলাদেশি

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সৌদি আরবের দাম্মাম থেকে দেশে ফিরেছেন ৪১৫ বাংলাদেশি। আজ বুধবার সকাল ৮টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। তিনি জানান, আগত যাত্রীরা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

 

জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৌদিতে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। সৌদি ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930