মেয়ের জীবন বাঁচাতে মায়ের কান্না

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

মেয়ের জীবন বাঁচাতে মায়ের কান্না

আন্তর্জাতিক ডেস্কঃঃ

 

মরণঘাতি করোনাভাইরাসের আতঙ্কে চীনে অবরুদ্ধ হুবেই প্রদেশে প্রায় অসম্ভব হয়ে পড়েছে অন্যান্য রোগের চিকিৎসা করা।  শনিবার সকালে মেয়ের ক্যান্সারের চিকিৎসার জন্য উহানের রাস্তায় অঝোরে কাঁদতে দেখা গেছে এক মাকে। রয়টার্সের খবরে বলা হয়, ২৬ বছর বয়সী মেয়ে হু পিংকে নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিলেন মা লু উয়েজিন। সে সময় হুয়ের দ্বিতীয় পর্যায়ের কেমোথেরাপি জন্য জিয়াংশি প্রদেশের জিউজিয়াং শহরের একটি হাসপাতালে যাচ্ছিলেন তারা। কিন্তু ইয়াংজে নদীর ওপর নির্মিত সেতুর চেকপয়েন্টে তাদের আটকে দেয় নিরাপত্তারক্ষীরা।

 

 

মা লু কান্না করে নিরাপত্তারক্ষীদের কাছে বলতে থাকেন, ‘আমাকে না যেতে দিলেও মেয়েকে হুবেই ছাড়ার অনুমতি দিন। আমার মেয়েকে যেতে দিন। আমি আমার মেয়ের জীবন বাঁচাতে চাই’ কাঁদতে কাঁদতে বলেন লু উয়েজিন। মায়ের কান্নায় অবশেষে হু-এর জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। চেকপয়েচন্টে থার্মাল পরীক্ষার পরে হু ও তার মায়ের হুবেই ছাড়ার অনুমতি দেওয়া হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930