করোনায় সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

করোনায় সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সৌদি আরবের জেদ্দায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. সাহাব উদ্দিন (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি জেদ্দায় ব্যবসা করতেন বলে জানা গেছে।

নিহত মো. সাহাব উদ্দিন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নুর মোহাম্মদপুর গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে। জেদ্দায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী কমিউনিটির নেতা মো. আব্দুল ওয়াদুদ আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সাহাব উদ্দিন সৌদি আরবের জেদ্দা শহরের ব্যবসা করতেন। বেশ কিছুদিন ধরে করোনার উপসর্গে ভুগছিলেন তিনি। তারপর নমুনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে। গত ১৪ আগস্ট তাকে জেদ্দার সুলেমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রায় ২০ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান সাহাব উদ্দিন। এরপর জেদ্দা শহরে নিজে ব্যবসা শুরু করেন তিনি। জেদ্দায় ব্যবসা করে তিনি সফলও হন।করোনায় মারা যাওয়া সাহাব উদ্দিনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুর খবরে জেদ্দায় বাঙালি কমিউনিটি ও চুনারুঘাটের নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।উল্লেখ্য, সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮০০ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930