চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১

প্রকাশিত: 6:28 PM, February 3, 2020

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১

আন্তর্জাতিক ডেস্কঃঃ

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এখন পর্যন্ত  বেড়ে ৩৬১ জনের মৃত্যু হয়েছেকরোনাভাইরাসে ।  ভাইরাসটিতে এখন পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ হাজার। দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া এই ভাইরাস ইতিমধ্যে বিশ্বের ২৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

 

এদিকে, করোনা ভাইরাস নিয়ে ইতিমধ্যে পুরো বিশ্বে জরুরি অবস্থার ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্রের যে সব নাগরিক সম্প্রতি চীন ভ্রমণ করেছে তাদের দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জানা গেছে, সোমবার অথবা মঙ্গলবার নিজ দেশের নাগরিকদের ফেরানোর জন্য কাজ রাশিয়ার সেনাবাহিনী চীনে কাজ শুরু করবে।

 

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30