চীনে ইস্যু করা সব ভিসা বাতিল করেছে ভারত

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

চীনে ইস্যু করা সব ভিসা বাতিল করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্কঃঃ

করোনাভাইরাসের কারণে চীনে ইস্যু করা সব ভিসা বাতিল করেছে ভারত। আজ( ৪ ফেব্রুয়ারী) মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে চীন থেকে ভারতে আসার জন্য ইস্যু করা সব ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের এক টুইটবার্তায় বলা হয়, এটি স্পষ্ট করে জানানো হচ্ছে যে, ইস্যু করা ভিসা আর বৈধ নয়। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে উৎসুক ব্যক্তিরা বেইজিংয়ে থাকা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া সাংহাইয়ের ভারতীয় দূতাবাসের সঙ্গে বা গুয়াংঝোউ’তে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নতুন ভিসার জন্যে কীভাবে বা কখন আবেদন করতে পারবেন, সে বিষয়ে খোঁজ নিতে পারেন।’একই কারণে চীন থেকে ইস্যু করা সব ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

 

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাস সারা বিশ্বের অন্তত ২৪টি দেশে ছড়িয়ে পড়েছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসে চীনের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২৬ জনের। এ ছাড়া চীনের বাইরে দুজনের মৃত্যর খবর পাওয়া গেছে। এই মরণঘাতী ভাইরাসে এখন পর্যন্ত ২০ হাজার ৪৩৮ জন আক্রান্ত হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031