এ মাসেই বিয়ে, দেশে যাওয়ার আকুতি জ্যোতির!

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

এ মাসেই বিয়ে, দেশে যাওয়ার আকুতি জ্যোতির!

আন্তর্জাতিক ডেস্কঃঃ

 এ মাসেই তার বিয়ে। তার আগে উহান থেকে দেশে ফিরতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন এক তরুণী। করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে এয়ার ইন্ডিয়ার প্রথম বিমানে আনা হয়নি তাকে। জ্বর থাকায় দ্বিতীয় বিমানেও জায়গা হয়নি ভারতের অন্ধ্রপ্রদেশের আন্নেম জ্যোতির।

 

জ্যোতি জানিয়েছেন, গত সপ্তাহে এয়ার ইন্ডিয়ার প্রথম বিমানে ওঠার আগে স্ক্রিনিংয়ের সময়ে বাদ পড়েন তিনি ও তার এক সহকর্মী। ভিডিওতে তিনি বলেছেন, আমাদের ৫৮ জনের উহান থেকে ভারতে ফেরার প্রথম বিমানে ওঠার কথা ছিল। কিন্তু জ্বর থাকায় আমার সহকর্মী সত্য সাই কৃষ্ণ ও আমাকে সেই বিমানে তোলা হয়নি। বিমানে থাকা চিকিৎসকেরা বলেন আমরা দ্বিতীয় বিমানটিতে ফিরতে পারব।

 

ওই ইঞ্জিনিয়ার তরুণী জানান, এর কয়েক ঘণ্টার মধ্যে তাদের কাছে ফোন আসে। জানানো হয়, জ্বর থাকায় দ্বিতীয় বিমানটিতেও তোলা হবে না তাদের। তিনি বলেন, আমরা ভাইরাস আক্রান্ত কি না তা নিয়ে চীনা কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছুই জানাননি। কিন্তু আমাদের দেহে এখন সংক্রমণের কোনও উপসর্গ নেই। আমরা সুস্থতার প্রমাণ দিতে প্রস্তুত।

 

মেয়েকে দেশে ফেরাতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন জ্যোতির মা প্রমীলাও। তিনি জানান, বেঙ্গালুরুর বাসিন্দা এক পাত্রের সঙ্গে এ মাসেই বিয়ে ঠিক হয়েছে জ্যোতির। তার আগে মেয়ে উহানে আটকে পড়ায় চিন্তায় পুরো পরিবার।

 

 

সূত্র: আনন্দবাজার

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031