নেপাল যেতে লাগবে ১৫ মিনিট !

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

নেপাল যেতে লাগবে ১৫ মিনিট !

লন্ডন বাংলা ডেস্কঃঃ

‘হিমালয় কন্যা’ খ্যাত নেপাল সৌন্দর্যের অপরূপ লীলাভূমি নেপাল। বিশ্বের অগণিত দর্শনার্থী দেশটিতে পাড়ি জমান এ সৌন্দর্য উপভোগ করতে। প্রতি বছর লাখো বাংলাদেশিই সৌন্দর্য উপভোগ করতে পাড়ি জমান নেপালে।

 

নেপাল যাওয়ার প্রধান ভরসা বিমান, আর তা চলে ঢাকা-কাঠমান্ডু রুটে। এ রুটে কাঠমান্ডু যেতে সময় লাগে দেড় ঘণ্টা। ঢাকা-কাঠমান্ডু বিমানের ভাড়া ১৬ থেকে ২০ হাজার টাকার মধ্যে।  এ খরচ অর্ধেকে নামিয়ে আনার চিন্তা করছে বাংলাদেশ ও নেপাল সরকার। খরচ কমানোর পাশাপাশি কমে আসবে সময়ও, মাত্র ১৫ মিনিটে পাড়ি দেওয়া যাবে নেপালে। খরচ ও সময় কমাতে সৈয়দপুর থেকে নেপালের বিরাটনগর রুট চালু করতে নীতিগতভাবে একমত হয়েছে ঢাকা ও কাঠমান্ডু।

 

ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র জানান, এ ফ্লাইট চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সৈয়দপুর থেকে নেপালের পূর্বাঞ্চলে যেতে ১৫-২০ মিনিট লাগবে, এটা অভ্যন্তরীণ ফ্লাইটের মতোই, তাই ভাড়াও কম হবে। তবে ইমিগ্রেশনসহ দু’দেশের বিমানবন্দরেই অনেক কাজ করতে হবে।

 

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানান, সৈয়দপুরকে অভ্যন্তরীণ থেকে আঞ্চলিক বিমানবন্দরে উন্নীত করতে কাজ শুরু করেছে সরকার। বাড়ছে রানওয়ের আকার, অবকাঠামোগত সুযোগ সুবিধা। তবে এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930