তুরস্কে ভূমিকম্পে ২৪ জন নিহত

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

তুরস্কে ভূমিকম্পে ২৪ জন নিহত

লন্ডন বাংলা ডেস্কঃঃ

তুরস্কের এজিয়ান অঞ্চলের ইজমির শহরে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে অন্তত ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮০৪ জন। শুক্রবার রাতে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

 

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের মধ্যে ৪৩৫ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২৫ জন রয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। তুরস্কের স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ৬.৬ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬.৫৪ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ২৯৬ বার হয়েছে আফটারশক। তার মধ্যে ২৭টি ছিল শক্তিশালী। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল ৪ এর ওপরে।

 

ভূমিকম্পে ১৭টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোতে আটকা পড়াদের উদ্ধার করছে উদ্ধারকারী দলগুলো। ইতোমধ্যে ৪টি ভবনের উদ্ধারকাজ শেষ হয়েছে। বাকি ১৩টিতে উদ্ধারকাজ চলছে। ইজমিরের গভর্নর ইয়াবুজ সেলিম জানিয়েছেন ভূমিকম্পের পর উপকূলীয় অঞ্চলে স্বল্প মাত্রার সুনামির সৃষ্টি হয়। লোকালয়ে ঢুকে পড়ে পানির স্রোত।

 

ভূমিকম্পের পর ১ হাজার ২২৭টি উদ্ধারকারী দল মাঠে নেমেছে। তারা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। ৪৭৫টি অ্যাম্বুলেন্স ও গাড়ি উদ্ধারকাজে ব্যবহৃত হচ্ছে। ৪ হাজার উদ্ধারকর্মী কাজ করে যাচ্ছেন। তাদের সঙ্গে আছে ২০টি স্নিফার কুকুর।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930