জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সমাবেশ শুরু

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সমাবেশ শুরু

ঢাকা অফিসঃঃ

আজ শনিবার দুপুর ২টা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেছে বিএনপি।  সকাল থেকেই ঢাকাসহ আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছে সমাবেশস্থলে। খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করেছে দলটি। গত ৪ ফেব্রুয়ারি দুদিনের কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। সে অনুযায়ী গতকাল শুক্রবার খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দেশব্যাপী বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া মাহফিল হয়েছে।

 

আর আজ নয়াপল্টনের পাশাপাশি সারা দেশে জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ বছরের সাজা নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন। সেখানে সাবেক এই প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে গত বছরের ১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31