জার্মানি অস্ত্র বিক্রি বন্ধ করলে কিছু আসে যায় না : সৌদি পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০

জার্মানি অস্ত্র বিক্রি বন্ধ করলে কিছু আসে যায় না : সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃঃ
ইয়েমেন যুদ্ধে ভূমিকা নিয়ে অস্ত্র বিক্রি বন্ধ করায় জার্মানির কঠোর সমালোচনা করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর জার্মানির উদ্দেশে বলেছেন, ‘অস্ত্র বিক্রি বন্ধ করলে সৌদি আরবের কিছু আসে যায় না। আমরা অন্য দেশ থেকে চাইলেই অস্ত্র কিনতে পারি।

 

সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অস্ত্র বিক্রি বন্ধে জার্মানির প্রতি নিন্দা জ্ঞাপন করেন পররাষ্ট্রমন্ত্রী জুবেইর। তিনি বলেন, ইয়েমেন যুদ্ধে আমাদের ভূমিকার কারণে জার্মানি অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছে, যা পুরোপুরি অযৌক্তিক।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জার্মানির এটি ভুল পদক্ষেপ। কারণ ইয়েমেন যুদ্ধে অংশ নেয়া ন্যায়সঙ্গত। সেখানে অংশ নিতে আমরা বাধ্য হয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমার অন্য দেশ থেকেই অস্ত্র নিতে পারি। এখন কেউ যদি বলে সৌদির কাছে অস্ত্র বিক্রি করবে না, এতে সৌদির তেমন কিছু আসে যায় না’।

 

সৌদি বিশ্বের অন্যতম অস্ত্র আমদানিকারক মনে করিয়ে তিনি বলেন, ‘অস্ত্র বিক্রি না করার পদক্ষেপে রিয়াদ কৌশলগতভাবে জার্মানির ওপর চাপ সৃষ্টি করতেও চায় না।

 

ইয়েমেনে দীর্ঘ দিনের চলমান যুদ্ধে অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের বোমা হামলায় আজ পর্যন্ত বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ইয়েমেনি।

 

যুদ্ধের কারণে স্মরণকালের সবেচেয়ে বড় দুর্ভিক্ষের কবলে ইয়েমেন। ফলে ইয়েমেনে সৌদির অভিযান নিয়ে প্রশ্ন তুলে ২০১৮ অস্ত্র বিক্রি বন্ধ করে দেয় জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের জোট।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31