সরকারের সংবর্ধনা পাবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

সরকারের সংবর্ধনা পাবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

ক্রিড়া প্রতিবেদকঃঃ

ভারতের বিপক্ষে বিশ্বকাপ জয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরেএসব কথা জানান। তিনি বলেন, যখনই কেউ জিতে এসেছেন তখনই সংবর্ধনা দেওয়া হয়েছে। গণসংর্বধনা ওদেরও দেওয়া হবে বলে জানিয়েছেন সরকার প্রধান। আজকের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এ বিজয় আমরা উদযাপন করবো।

ওবায়দুল কাদের বলেন, বিজয়ী বীরদের গণসংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করছি তারা ফিরে এলে সুবিধামত সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031