ফ্রান্সে ম্যাক্রোঁবিরোধী বিক্ষোভে আটক ১৫০

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

ফ্রান্সে ম্যাক্রোঁবিরোধী বিক্ষোভে আটক ১৫০

আন্তর্জাতিক ডেস্কঃঃ

ফ্রান্সে নতুন নিরাপত্তা বিলের কারণে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভ থেকে প্রায় দেড়শ মানুষকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

পুলিশকে বেশি ক্ষমতা ও সুরক্ষা দেওয়া বিলটি বাতিলের দাবিতে দেশটি রাজধানী প্যারিসে শনিবার বৃষ্টিভেজা রাস্তায় বিক্ষোভে নামেন কয়েক হাজার মানুষ। কিন্তু অতিরিক্ত পুলিশ বিক্ষোভের মধ্যে ঢুকে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে দেড়শ জনকে আটক করা হয়। এ তথ্য জানিয়েছেন ফ্রেঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডার্মানিন।

 

আগের বিক্ষোভগুলোতে দোকানপাট ও গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলাকারীদের ধরতে বিক্ষোভের ভেতর পুলিশ ঢোকে বলে দাবি কর্তৃপক্ষের।

 

নতুন প্রস্তাবিত ওই বিল অনুযায়ী, পুলিশের জন্য ক্ষতিকর হয় এমন ছবি ও ভিডিও করা যাবে না। ইতোমধ্যে সংসদের নিম্নকক্ষে বিলটি পাস হয়েছে। বিলটি গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন ও পুলিশের নিষ্ঠুরতা বাড়াবে উল্লেখ করে লোকজন ওই বিক্ষোভ শুরু করেন।

Spread the love

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31