কুয়ালালামপুর বিমানবন্দরে করোনা আক্রান্ত দুই বাংলাদেশি আটক

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১

কুয়ালালামপুর বিমানবন্দরে করোনা আক্রান্ত দুই বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্কঃঃ

মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে করোনাভাইরাসে আক্রান্ত দুই বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। করোনার স্ক্রিনিং টেস্ট পজিটিভ নিয়ে দেশে ফেরার পথে তারা আটক হন।

 

স্থানীয় সময় রোববার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ঘটনাটি ঘটে। ওই যাত্রীদের কারণে বিমানবন্দরের এক পুলিশ কর্মকর্তা ও নিরাপত্তাকর্মী করোনা ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার বিমান (ক্লিয়া) কর্তৃপক্ষ।

 

দেশটির গণমাধ্যম মালয় টুডে জানায়, বাংলাদেশি দুই যাত্রী মালিন্দো এয়ারের শেষ ফ্লাইটে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কুয়ালালামপুরের বিমানবন্দরে এসে পৌঁছান। রাত ৯টার দিকে ফ্লাইটে ওঠার আগে তাদের করোনা পরীক্ষা করার সময় এক কর্মকর্তা তাদের কাছে পজিটিভ সনদ দেখতে পান।

 

ওই কর্মকর্তার অভিযোগ, একটি বেসরকারি ক্লিনিকের করোনা পরীক্ষার পজিটিভ থাকা স্বত্ত্বেও ওই দুই যাত্রী বিমানে ওঠার চেষ্টা করেন। পরে তাদের আটক করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিমের সঙ্গে যোগযোগ করতে বলা হয়। পরবর্তী পদক্ষেপের জন্য তাদের মালয়েশিয়ার সুঙ্গাইবুলু হাসপাতালে পাঠানো হয়।

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031