সিলেট ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃঃ
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ বিন্তিনকে বরখাস্ত করেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডলইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার রাজকীয় এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে, হজ ও ওমরাহ প্রতিমন্ত্রী ইসসাম বিন সাইয়িদকে ভারপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে।
২০১৬ সাল থেকে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন বিন্তিন। করোনাভাইরাসের কারণে দেশটির আয়ের অন্যতম উৎস হজ ও ওমরাহ থেকে আয় কমে যাওয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।