সিলেট ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃঃ
সৌদি আরবে গত কয়েক দশক ধরে বসবাসকারী মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে জোর করে বাংলাদেশে পাঠানো হবে না।সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে আলোচনার পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার এ বক্তব্য দেন বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
বর্তমানে ৫৫ হাজার রোহিঙ্গা পাসপোর্ট ছাড়াই সৌদি আরবে বসবাস করছেন। এদের অনেকেই বাংলাদেশি জাল পাসপোর্ট নিয়ে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে পাড়ি জমান।ইতোমধ্যে এদের অনেকের পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে। অনেকে আবার হারিয়ে ফেলেছেন। এ কারণে তাদের শনাক্ত করতে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে সৌদি প্রশাসনকে।
সৌদি আরব এসব রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। তবে বাংলাদেশ সরকার বলছে— যাদের বৈধ কাগজপত্র আছে, কেবল তারাই পাসপোর্ট পাবে।সৌদি সফর শেষে বাংলাদেশে ফিরে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব কথা জানান।