সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য সরকার এখনো কোনো আবেদন পায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি কোনো আবেদন পাইনি। তা ছাড়া, এটি আদালতের বিষয়।
এদিকে, খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানিয়েছেন যে তারা বিএনপি প্রধানের মুক্তি চেয়ে এ সপ্তাহে আবারও জামিন আবেদন করবেন। ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রতি দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, ‘সরকার বিশেষ বিবেচনায় এমন আসামির কারাদণ্ড স্থগিত করতে পারে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। পরে একই বছরে আরেকটি দুর্নীতির মামলায় সাজা পান তিনি। যদিও তার দল বলছে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।