সিলেট ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে মাসুম আহমদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। গ্রেফতারকৃতরা হলেন, পূর্ব ভবানীপুর গ্রামের সুরুজ আলীর ছেলে রুবেল মিয়া ও মৃত ইছাক উল্লার ছেলে গয়াছ মিয়া।
জানাগেছে, গত শুক্রবার বাড়ির রাস্তা নিয়ে মাসুম আহমদ ও রুবেল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত মাসুম আহমদকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওসমানীতে যাওয়ার পথে আহত মাসুম আহমদের মৃত্যু হয়।
এ ঘটনায় প্রতিপক্ষের রুবেল মিয়া ও গয়াছ মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের ১৭ এপ্রিল শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।