নারীসহ মামুনুলকে ঘেরাও: সহিংসতার মামলায় কাউন্সিলর গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

নারীসহ মামুনুলকে ঘেরাও: সহিংসতার মামলায় কাউন্সিলর গ্রেপ্তার

লন্ডন বাংলা ডেস্কঃঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নারীসহ ঘেরাওয়ের ঘটনার পর হেফাজতের সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় এক কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফারুক আহমেদ ওরফে তপনকে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে গত বৃহস্পতিবার রাতে সাবেক কাউন্সিলর গরিবে নেওয়াজকে গ্রেপ্তার করা হয়।

 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান বলেন, হেফাজতের সহিংসতার মামলায় আসামি সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদকে গতকাল রাতে পৌরভবনাথপুরে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে বৃহস্পতিবার রাতে একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গরিবে নেওয়াজকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

৩ এপ্রিল সোনারগাঁয়ের রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে এক নারীসহ ঘেরাও করা হয়। এ ঘটনায় তাঁর সমর্থকেরা রয়েল রিসোর্টে, স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর এবং মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা চলান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বাদী হয়ে পাঁচটি মামলা করেন। মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১ হাজার ৮০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত সাত মামলায় পুলিশ ৬৩ জনকে গ্রেপ্তার করেছে।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031