সিলেট ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১
প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সাহরি বিতরণ করা হয়েছে।রবিবার রাত ২ঘটিকায় সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সাহরি বিতরণ করেন।
এ সময় সদর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সাকিব বলেন, বর্তমানে করোনা মহামারীর সময়ে লকডাউন পরিস্থিতির কারণে গরীব-দুঃখী,ভাসমান ও ছিন্নমূল মানুষদের অনেকটা অস্বচ্ছলতার মধ্যে জীবন-যাপন করতে হচ্ছে। তাই আমরা সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এই দুঃসময়ে আমাদের এই সীমিত কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর চেষ্টা করছি। এ সময় ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।