বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত

প্রতিনিধি/বাগেরহাটঃঃ

বাগেরহাটের ফকিরহাটে মোংলা-ঢাকা মহাসড়কে দুটি পন্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. আমিরুল ইসলাম (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এসময় অপর ট্রাকে থাকা বাবা ও ছেলে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মোংলা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকার গোলামের অটোরাইস মিলের সামনে এই দূর্ঘটনা ঘটে।

 

নিহত ট্রাক চালক মো. আমিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সানঘাট গ্রামের মো. রইস উদ্দিনের ছেলে। আহত ট্রাক চালক মো. সিরাজ ও তার ছেলের বাড়ি খুলনার ফুলতলা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে ফকিরহাট থানার উপ পরিদর্শক (এসআই) এস এম রায়হান জানান, গোপালগঞ্জ থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে দুটি ট্রাকই দুমড়ে মুচড়ে যায়। দূর্ঘটনায় মোংলাগামী ট্রাকের চালক আমিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। অপর ট্রাকের চালক মো. সিরাজ ও তার ছেলে আসিব গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে। আহত বাবা ও ছেলেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031