সিলেট ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১
স্টাফ রির্পোটারঃঃ
সিলেটের গোয়াইনঘাট বাজারের খেয়াঘাট যাত্রী ছাউনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ এপ্রিল) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ। তিনি বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন মৃত ব্যক্তিটি পাগল ছিলো। পুলিশ লাশ দাফনের ব্যবস্থা করছে।