সিলেট বিভাগের ২১১ জন নার্স পাচ্ছেন প্রণোদনা

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১

সিলেট বিভাগের ২১১ জন নার্স পাচ্ছেন প্রণোদনা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটে করোনা সংক্রামণের পর থেকে আক্রান্ত রোগীদের সেবায় থাকা শহীদ শামদুদ্দীন হাসপাতালের ১৫১ জন নার্স পাচ্ছে প্রণোদনা। সিলেট ছাড়াও প্রণোদনা পাবেন হবিগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরও ৬০ জন নার্স। দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেয়া হবে। দেশের ২২টি করোনা হাসপাতালে কর্মরত এসব নার্সদের মাঝে ১১ কোটি ৫ লাখ ৫০ হাজার ৩০০ টাকার মঞ্জুরি দিয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

 

বুধবার যুগ্মসচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এ পরিপত্র জারি করেন। এতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি নিয়োজিত নার্সরা এককালীন বিশেষ সম্মানী হিসেবে এ টাকা পাবেন। তবে যারা আউটসোর্সিং হিসেবে কর্মরত তাদেরকে কোনোভাবেই এ টাকা দেওয়া যাবে না। এ অর্থ বিতরণ করে আগামী ৩০ জুনের মধ্যে অর্থ বিভাগকে জানাতে বলা হয়েছে পরিপত্রে।

 

জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের সংশোধিত বাজেটে স্বাস্থ্য বিভাগের জন্য সম্মানী বাবদ ১৫০ কোটি টাকার অব্যয়িত অর্থ থেকে এ টাকা বিতরণ করা হচ্ছে। ২২টি হাসপাতালের মধ্যে সবচেয়ে বেশি প্রণোদনা পাচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ৪৮৪ জন নার্স। এরপর মুগদা জেনারেল হাসপাতালের ৪৫৭ জন, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ২৪৮ জন, বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ২৪৮ জন, কুয়েত মৈত্রী হাসপাতালের ২৬৫ জন, নারায়ণগঞ্জ ৫০০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালের ১৮৫ জন, সিলেটের শহীদ শামদুদ্দীন হাসপাতালের ১৫১ জন নার্স এ প্রণোদনার অর্থ পাচ্ছেন।

 

এদিক যেসব হাসপাতালে নার্স সংখ্যা ১০০-এর নিচে সেগুলোতে প্রণোদন পাচ্ছেন- মুন্সিগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ২২ জন, কমলাপুর জেনারেল হাসপাতালের ১৮ জন, রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালের ৮৬ জন, বসুন্ধরা অস্থায়ী কোভিড হাসপাতালের ১৫ জন, রাজবাড়ী সদর হাসপাতালের ৩৩ জন, চাঁদপুরের ২৫০ শয্যা সদর হাসপাতালের ৬২ জন, মিরপুর মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণের ৮২ জন, ঝিনাইদহের সদর হাসপাতালের ৩১ জন, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৩১ জন, বরিশাল সদর হাসপাতালের ৫৪ জন, বাগেরহাটের সদর হাসপাতালের ৫০ জন, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ১০ জন, হবিগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৬০ জন, চট্টগ্রামের হলি ক্রিসেন্ট হাসপাতালের ২৩ জন এবং মাদারীপুরে সদর ও কোভিড হাসপাতালে ৪০ জন নার্স।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031