লিঙ্গ পরিবর্তন করে বিয়ে

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

লিঙ্গ পরিবর্তন করে বিয়ে

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

পুলিশ কনস্টেবল ললিতা সালভে অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের পর হয়ে যান পুরুষ। অস্ত্রোপচারের এক বছর পর গত ১৬ ফেব্রুয়ারি পছন্দের নারীকে বিয়েও করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, ভারতের মহারাষ্ট্রের পুলিশ কনস্টেবল ললিতা সালভে নাম পরিবর্তন করে এখন হয়েছেন ললিত সালভে। অনেক আইনি লড়াই ও উত্থান-পতনের পর পছন্দের মানুষকে বিয়ে করতে পেরেছেন তিনি।প্রিয় মানুষের হাতে হাত রেখে ললিত সালভে বলেন, ‘এবার মনের আনন্দে বাঁচতে পারব।

 

ললিতা সালভে থেকে ললিত সালভে হওয়ার কঠিন লড়াইয়ের জন্যে ২০১৮ সালের মে মাসে মুম্বাইয়ের সরকারি হাসপাতাল সেন্ট জর্জে অস্ত্রোপচার করান তিনি। পরবর্তী মাসগুলোতে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের চিকিৎসা চলে তার। শেষপর্যন্ত বিড জেলার মজলগাঁও তহসিলের রাজেগাঁও গ্রামের ৩০ বছরের ললিত নিজের পরিচয় পাল্টে ফেলেন। তিনি নারী থেকে হয়ে যান পুরুষ।

 

 

অস্ত্রোপচারের পরে মহারাষ্ট্র পুলিশ বাহিনীতে পুরুষ কনস্টেবল পদে কাজ করছেন ললিত সালভে। গত রোববার জীবনের আরেক ইনিংস শুরু করলেন তিনি। আওরঙ্গাবাদ শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে তার পছন্দের এক নারীকে বিয়ে করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930