ছাতকে ফেইক আইডির বিরুদ্ধে স্বেচ্ছাসেবকলীগ নেতার থানায় অভিযোগ

প্রকাশিত: 7:43 PM, April 23, 2021

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে সামোজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার করার বিরুদ্ধে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক সাদমান মাহমুদ সানি। বৃহস্পতিবার ছাতক থানায় এ অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।

 

সাম্প্রতিক আলোচিত মামুনুল হক ঘটনার সাথে তার নাম ও মামুনুল হকের সাথে তার ছবি যুক্ত করে একটি ফেইক আইডির মাধ্যমে অপপ্রচার করায় জিডির মাধ্যমে তিনি আইনী সহায়তা প্রার্থনা করেন। এ ঘটনায় ওই ফেইক আইডির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ঝর তুলেছেন সানির রাজনৈতিক সহকর্মীরা।

 

অভিযোগ থেকে জানা যায়, আমি জয় বাংলার লোক নামক একটি ফেইক আইডিতে সম্প্রতি ঘটে যাওয়া ছাতক থানা ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনার সাথে তাকে জড়িত করে বিভ্রান্তিকর পোষ্ট দেয়া হয়েছে। হেফাজতের সংগঠক ও উস্কানীদাতা হিসেবেও তাকে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে এ পোষ্টে। একটি কু-চক্রি মহল রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়ছে।

 

সানি জানান, ছাত্রজীবন থেকেই আওয়ামী ঘড়নার রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় আন্দোলনে রাজপথে ছিলেন। ফলে একাধিক রাজনৈতিক মামলায় আসামীও হয়েছেন তিনি। বিগত কয়েকে বছর ধরে পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

বর্তমানে ব্যবসার পাশাপাশি তিনি পৌর যুবলীগকে আরো সু-সংঘটিত করার পেছনে সময় দিচ্ছেন বলে তিনি জানান।বর্তমানে মামুনুল হক ইস্যুকে কাজে লাগিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষরা ফেইক আইডির মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি মনে করেন। এসব অপপ্রচার থেকে বিরত থাকার আহবানও জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031