সিলেট ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১
জুবায়ের আহমেদ/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারী ২২ বস্তুা ধান বীজ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল বাজারে অভিযান পরিচালনা করেন,এসময় এস আলম ট্রেডার্স থেকে সরকারী ২২ বস্তুা আউশ প্রনোদণার ধান বীজ জব্দ করা হয়।
এসময় সরকারী ধান বীজ রাখায় এস আলম ট্রেডার্সের মালিক মোঃ আলম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল আউয়াল।
এসময় জনসাধারণের উদ্দেশ্যে নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, সরকারী আউশ প্রনোদণার ধান বীজ যা বিক্রয়যোগ্য নয়। এমন বীজ বিক্রয়ের উদ্দেশ্যে ও ক্রয়ের অপরাধে এস আলম ট্রেডার্স এর মালিক আলম মিয়া,পিতা-শামসুল আলম, বাহুবলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ২২ বস্তা বীজ জব্দ করা হয়েছে,ভবিষ্যতে কেউ এমন অপরাধে না জড়ানোর জন্য সর্তক করে দেন তিনি।
উল্লেখ্য যে,গত ৩-৪ দিন যাবত উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আউশ মৌসুমের প্রনোদণার হিসেবে সরকারী সার ও বীজ বিতরণ করা হয়, যাদের কোন জমিজমা নেই, এমন লোকদের হাতেও প্রনোদণার সরকারি সার ও বীজ তুলে দেয়া হয়, এসময় সরকারী সার ও বীজ থেকে বঞ্চিত প্রকৃত কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়,এ নিয়ে স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে, এর পরিপ্রেক্ষিতেই ২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জুবায়ের আহমেদ, বাহুবল, হবিগঞ্জ।