সিলেট |
প্রকাশিত: 8:10 PM, April 24, 2021
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার সড়কে দুর্ঘটনায় আহত হয়েছেন। ২৩ এপ্রিল শুক্রবার মোটরসাইকেল যোগে সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর আসার পথে নির্মাণাধীন ব্রিজের এপ্রোচের গর্তে পড়ে তিনি গুরুতর আহত হন। পপুলার ক্লিনিকে হাতে ও পায়ে সফল অস্ত্র- প্রচারের পর তার নিজ বাড়ি ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে-আহত প্রকৌশলী গোলাম সারোয়ার এর আশু সুস্থতা কামনা করেছেন জগন্নাথপুরবাসী।