ইতালির ১৫ অঞ্চলকে হলুদ জোন ঘোষণা, খুলছে সব প্রতিষ্ঠান

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

ইতালির ১৫ অঞ্চলকে হলুদ জোন ঘোষণা, খুলছে সব প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্কঃঃ

ইতালিতে আগামীকাল সোমবার থেকে ১৫ অঞ্চলকে হলুদ জোন ঘোষণা করা হয়েছে। ফলে দেশটিতে চলাফেরা শিথিল হয়ে গেল। বার, রেস্টুরেন্ট, সিনেমা, থিয়েটারসহ সব প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চালাতে পারবে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সংক্রমণ আগের তুলনায় অনেক কমে এসেছে, তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি। এসব বিবেচনায় রেখে দেশটির সরকার ঝুঁকিপূর্ণ অঞ্চলকে পৃথক করে এ হলুদ জোন ঘোষণা ঘোষণা করা হয়েছে।

 

স্বাস্থ্যমন্ত্রী রোবেরতো স্পেরেন্সা ২৪ এপ্রিল এ তথ্য নিশ্চিত করেন। ইতালিতে এখনও দৈনিক গড়ে ১৫ হাজার আক্রান্ত এবং মৃত্যু গড়ে তিন শতাধিক।সাধারণ মানুষের মধ্যে টিকা দেওয়া হচ্ছে পয়ষট্টি ঊর্ধ্বে ব্যক্তিদের। নার্স, ডাক্তার ও প্রশাসনিক কর্মকর্তারা বয়স সীমার বাইরে। হলুদ জোনে ফিরে আসায় ইতালিয়ার প্রায় ৫ কোটি মানুষ বাইরে বের হতে পারবে, রেস্টুরেন্ট-বারে খেতে পারবেন, তবে কেউ রেস্টুরেন্টের ভেতরে বসতে পারবে না। সবাই রেস্টুরেন্ট ও বারের বাইরে টেবিলে বসে খেতে পারবে।

 

শুধু সিনেমা, থিয়েটারে চেয়ারে বসা যাবে। রাত ৯টার পর বন্ধ করতে হবে এসব প্রতিষ্ঠান, ১০টা থেকে কারফিউ।এদিকে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, মানুষের মধ্যে যোগাযোগের সুযোগে এ ভাইরাসটি আবার আঘাত হানতে পারে।অন্যদিকে ইংল্যান্ডে ভ্যাকসিনের কারণে নব্বই শতাংশ সংক্রমণ কমেছে, যা ইউরোপের জন্য অনুকরণীয়। ইতালি কঠিন পদক্ষেপ নেওয়ায় সংক্রমণের হার নিচে নেমে এসেছে। তবে তা উল্লেখযোগ্য মাত্রায় নয়।

 

হলুদ জোনের ১৫ অঞ্চলে যেতে আগের মত এখন আর প্রশাসনের কাছে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবেনা কাউকে। পাশাপাশি পর্যটকরাও নিরাপদে ভ্রমণ করতে পারবেন।হলুদ জোনের আওতায় এসেছে- আব্রুজ্জো, ক্যাম্পানিয়া, এমিলিয়া-রোমানা, ফ্রিউলি ভেনিজিয়া গিউলিয়া, লাজিও, লিগুরিয়া, লম্বার্ডি, মোলিস, মার্কে,পাইডমন্ট, বলজানো,ট্রেন্টো, টুসনি, আম্বরিয়া এবং ভেনেটো।তবে ইতালির দক্ষিণে সারদেনিয়ায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এখনও সেটি লাল জোনেই থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930