ছাতকে পৃথক দু’সংঘর্ষে নারীসহ আহত ৪৫

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

ছাতকে পৃথক দু’সংঘর্ষে নারীসহ আহত ৪৫

প্রতিনিধি/ছাতকঃঃ

ছাতকে পৃথক দু’টি সংঘর্ষে অন্তত ৪৫ ব্যক্তি আহত হয়েছে। শনিবার বিকেলে ও রাতে পৃথক স্থানে এ দুটি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত ৪ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। দেয়ালে এক স্কুল ছাত্রীর নামের সাথে এক যুকের নাম লিখাকে কেন্দ্র করে উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামে আব্দুস সোবহানের পুত্র বাপ্পা ও আফতাব আলীর পুত্র জাহেদ পক্ষদ্বয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ২০ ব্যক্তি আহত হয়।

 

আহত যুবরাজ, আমির উদ্দিন, জাহেদ, সামছুল ইসলাম, আব্দুল কাহার, আব্দুল হান্নান, আব্দুল মনাফমামুন, মোফাজ্জিল, কালাম মিয়া, আব্দুর রাজ্জাক, সায়েদা বেগম, খোকন, আব্দুল মতিন, সেলিমসহ অন্যাদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। অপর দিকে শনিবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

শিশুদের বাই সাইকেল চালানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২৫ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত সাইফুর, আসিদ আলী, ফারুক মিয়া ও আক্তার হোসেনকে ভর্তিকরা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন সংঘর্ষের সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয় সংঘর্ষই নিয়ন্ত্রনে আনে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031