সিলেটে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

সিলেটে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটে গ্রীষ্মের তাপমাত্রা থাকতে পারে আরো ৪ দিন। আজ সোমবার (১৩ বৈশাখ) সিলেটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামি শুক্রবার থেকে সিলেটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃষ্টি হলে কমবে সিলেটের তাপমাত্রা।

 

সিলেট আবহাওয়া অফিস জানায়, গত কয়েকদিন থেকেই সিলেটে তাপমাত্রা বাড়ছে। গতকাল রবিবার সিলেটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৭, শনিবার ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।আজ তাপমাত্রা বেড়ে দাড়িয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে আজ সোমবার ঢাকায় ২৬ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এছাড়া রাজশাহীতে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে ।

 

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, আগামি ৪ দিন সিলেটে গরম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বৃদ্ধির জন্য এমন হওয়ার আভাস দেন তিনি। তবে আগামি শুক্রবার থেকে সিলেটে হালকা বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হতে পারে বলে মন্তব্য করেন আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031