বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা “মানবতার ফেরিওয়ালা”!

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা “মানবতার ফেরিওয়ালা”!

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
দলমত নির্বিশেষে মানবতার কল্যানে দুঃস্থ মানুষের ভাগ্যউন্নয়নে কাজের ধারাবাহিকতায় করোনার সংকটের শুরু থেকে অসহায় কর্মহিন মানুষদের সার্বিক সহায়তায় কাজ করে যাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে।সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন হিসাবে নিম্ন ও মধ্যে আয়ের মানুষের ঘরে ঘরে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অসহায়দের কাছে মানবতার ফেরিওয়ালা হিসাবে আবির্ভূত হয়েছেন সংগঠনের উদ্যোক্তারা।

 

ধারাবাহিকতায় করোনার ২য় ধাপের লকডাউন ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষের পাশে সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রদান করা হচ্ছে নগদ অর্থ সহায়তা। মঙ্গলবার উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের ১-২ ও ৫ নং ওর্য়াডের প্রায় তিন শতাধিক কর্মহীন গরিব,অসহায় ও এতিমদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ইউনিয়নের আরও ৭৭৬টি পরিবারের মধ্যে এসব নগদ অর্থ বিতরণ করা হবে বলে দাতা সংস্থা সূত্র জানায়, ফাউন্ডেশনের বাংলাদেশের সভাপতি আতাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জুল ইসলামের পরিচালনায় বিতরনী কার্যক্রমে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহসভাপতি সোলেমান আলী, কাজি খলিলুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মুকিদ সহ কোষাধ্যক্ষ ইউপি সদস্য ছালিকুর রহমান, সদস্য দিপংকর দেব শিবু, আকদ্দুছ আলী, শুক্লা রানী বৈদ্য,রিতা চক্রবর্তী ফারুক মিয়া, আব্দুর রশিদ, তোফাজ্জল হোসেনসহ আরও অনেকে।

 

বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের ইউকের সভাপতি বিট্রিশ কাউন্সিলর মাসুক মিয়া,সাধারণ সম্পাদক শেখ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুর রহমান কালাই বলেন,বুরুঙ্গা ইউনিয়নের দেশে-বিদেশে অবস্থানরত সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতায় আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নি¤œ আয়ের জনগোষ্টির ভাগ্যেরউন্নয়নে কাজ করার। করোনা ভাইরাসের সংক্রামণ রোধে প্রবাসে আমরা গৃহবন্দি থাকার পরও নাড়ীর টানে বুরুঙ্গা ইউনিয়নের প্রবাসীরা অত্র ফাউন্ডেশনের মাধ্যমে অবহেলিত মানুষের সাহায্যে অব্যাহত সহায়তার হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছেন।

 

মানবতার কল্যাণে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের এসব অব্যাহত কার্যক্রমের জন্য দেশ-বিদেশে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা অনুষ্ঠানে ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্টিত হয় বিশেষ মোনাজাত। বিতরণী কার্যক্রমে ইউনিয়নের বিভিন্ন শ্রেনীপেশার ব্যাক্তিবর্গসহ উপস্থিত ছিলেন সুশিল সমাজের প্রতিনিধিরা।এসময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে নগদ অর্থ পেয়ে খুশি মনে বাড়ি ফিরেন এলাকার অসহায়রা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031