নবীগঞ্জে ভূয়া ডাক্তারের কবলে সেনাবাহিনীর সদস্য: অভিযুক্তের কারাদন্ড

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

নবীগঞ্জে ভূয়া ডাক্তারের কবলে সেনাবাহিনীর সদস্য: অভিযুক্তের কারাদন্ড
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
নবীগঞ্জ শহরের হাসপাতাল রোডস্থ ভূয়া দাঁতের  ১ চিকিৎসকে ১ মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। এ সময় সহযোগীতা করেন, ডাক্তার মোঃ আল আসিফ আবেদীন, নবীগঞ্জ থানার এস আই মৃদুল ভৌমিকসহ একদল পুলিশ।
জানাযায়, চিকিৎসা করতে গিয়ে চৌধুরী মুস্তাফিজুর রহমান নামে এক ভুয়া ডাক্তারের অপ চিকিৎসায় ১ সেনাবাহিনী সদস্যের ৩টি দাঁত নষ্ট হয়ে যায়। দাঁত নষ্ট হওয়ার কারন জানতে চাইলে ওই ভুয়া ডাক্তার ভুক্তভোগীকে খারাপ ব্যবহার করে চেম্বার থেকে বের করে দেন। এরই প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন ঐ ভুক্তভোগী। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভূয়া ডাক্তারের সত্যতা পান।
 এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভুয়া ডাক্তার মুস্তাফিজুর রহমান (৩৩) নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের মৃতঃ  আতাউর রহমান চৌধুরীর পুত্র। তিনি নবীগঞ্জ শহরতলি হাসপাতাল রোডে ঘুরি বিলায় ‘নবীগঞ্জ ডেন্টাল কেয়ার’ নামে একটি দাঁতের চিকিৎসালয় পরিচালনা করে আসছিলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি।অভিযান পরিচালনা করার পর মুস্তাফিজুরের কাছে সঠিক কোন কাগজপত্র না থাকায় ১ মাস জেল ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031