সিলেট ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন আহত হয়েছে। তুচ্ছে বিষয়ে কথা কাটা-কাটির জের ধরে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গ্রামের সোনাফর আলীর পুত্র জুবায়ের আহমদ ও তার প্রতিবন্ধী বোন রুকশানা বেগম আহত হয়। আহত ভাই-বোনকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় দশঘর গ্রামে।
এ ঘটনায় জুবায়ের আহমদ বাদী হয়ে একই গ্রামের শাহজাহান মিয়া, মোশারফ উদ্দিন, হোসাইন, রাফিজ উদ্দিন ও আবুল হোসেনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ থেকে জানা যায়, গ্রামের রাস্তায় তুচ্ছ বিষয় নিয়ে তেরা মিয়ার পুত্র শাহজাহান মিয়ার সাথে জুবায়ের আহমদের কথা কাটা-কাটি হয়।
এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন জুবায়ের আহমদের বসত ঘরে হামলা চালায়। হামলাকারীরা জুবায়ের আহমদসহ ঘরে থাকা তার প্রতিবন্ধী বোন রুকশানা বেগমকে মারধোরসহ তার শ্লীলতাহানি ঘটায়।