ভারত থেকে ফিরে কোয়ারেন্টিনে ১২ বাংলাদেশি

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ভারতে আটকে পড়া শিক্ষার্থীসহ ১২ বাংলাদেশি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। ওই ১২ জনকে বুড়িমারীতে বিশেষ ব্যবস্থায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

 

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনুমতিপত্র নিয়ে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আজ শুক্রবার তারা দেশে ফেরেন। বুড়িমারী ইমিগ্রেশনের ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বুড়িমারী ইমিগ্রেশন সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে আটকে পড়া ১২ বাংলাদেশি নাগরিক বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন। এদের মধ্যে দার্জিলিং থেকে আসা ঢাকার ছয় শিক্ষার্থী ও চট্টগ্রামের তিনজন ও রংপুর হারাগাছ এলাকার তিনজন রয়েছেন। তাদেরকে পাটগ্রাম উপজেলা প্রসাশন বুড়িমারী স্থলবন্দরের আবাসিক হোটের সামটাইম প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

 

ভারত ফেরত জাহিদুল ইসলাম বলেন, ‘ভারতে চিকিৎসার জন্য গিয়ে সেখানে করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা না নিয়ে ফেরত এসেছি। কিন্তু বুড়িমারীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন আমার তিন জনের পক্ষে থাকা সম্ভব না। হাতে টাকাও নেই। আমাদের হোম কোয়ারেন্টিনে দেওয়া অনুরোধ করছি।’

 

বুড়িমারী ইমিগ্রেশনের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ‘যারা ভারতে চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়েছেন শুধু তারাই কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনুমতি নিয়ে দেশে ফিরছেন। এছাড়া সেসব পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরছেন তাদের বাধ্যতামূলক বুড়িমারী কয়েকটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।

 

বুড়িমারী স্থল বন্দরের স্বাস্থ্য উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাসেল আহম্মেদ জানান, ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট ও শরীরের তাপমাত্রা, ঠান্ডা-কাশি ও অ্যালার্জিজনিত বিষয়গুলো আছে কিনা তা যাচাই করে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031