সিলেট ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মে ১, ২০২১
প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ
দোয়ারাবাজার উপজেলার দোহালি ইউনিয়নের ভবানিপুর গ্রামে ২৯ এপ্রিল সকাল ১০টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের ৭০ লক্ষাধিক টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো এমদাদুল হক রুবেল, আক্তার হোসেন, মৌলানা তুফায়েল আহমদ, গৌছ মিয়া, সুনু মিয়া, জহির মিয়া,আমিনুল হক, উজ্জ্বল মিয়া, জসিম উদ্দিন, ইকবাল হোসেন, ঈব্রাহীম আসাদ মিয়া ও ইসহাক আলীর।
এদিগে ১ মে সকাল ১১ ঘটিকায় অগ্নিকান্ডে পুড়ে ছাই ১৩ টি পরিবার কে খাদ্য সামগ্রি দিলেন দোহালিয়া ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যান সংগঠন। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রোকন উদ্দিনের উপস্থিতিতে এান বিতরন করেন দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু,বিগত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোঃ আব্দুল্লাহ,বিশিষ্ট ব্যাবসায়ী মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল হামিদ স্থানীয় ইউপি সদস্য নুর উদ্দিন, মাষ্টার শামসুদ্দিন আহমদ আইন উদ্দিন প্রমুখ।
এসময় সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা প্রদান করেন এবং বিশেষ করে প্রতিবেশী সচ্ছল ব্যাক্তি ও সমাজের বিত্তবানদের কে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সহযোগিতা হাত প্রসারিত করার জন্য অনুরোধ জানান তারা।