গণপরিবহন চালুর দাবিতে রাজধানীতে বিক্ষোভ

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মে ২, ২০২১

গণপরিবহন চালুর দাবিতে রাজধানীতে বিক্ষোভ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে রাজধানীতে বিক্ষোভ হয়েছে। রবিবার (২ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালেও বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে প্রায় তিন শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

 

এই সময় শ্রমিকদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। পরিবহন শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা দেওয়া এবং দেশের বাস-ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএস-এর চাল বিক্রির ব্যবস্থা করা।

 

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত দেশে ২৪৯টি পরিবহন শ্রমিক ইউনিয়ন এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এছাড়া মঙ্গলবার (৪ মে) সব জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শ্রমিকরা।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031