ছাতকে সরকারী ঢেউটিন, নগদ অর্থ প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: 6:12 PM, May 2, 2021

ছাতকে সরকারী ঢেউটিন, নগদ অর্থ প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

প্রতিনিধি/ছাতকঃঃ

ছাতকে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থসহ ২৬ পরিবারের মাঝে ৫৫ বান্ডিল ঢেউটিন ও ১ লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এসব টিন ও নগদ অর্থের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন মুহিবুর রহমান মানিক এমপি।

 

উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান-বাউর গ্রামে গত বছরের ১০ ডিসেম্বর এক অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ৩ পরিবারের প্রতি পবিরারকে ৩ বান্ডিল করে ঢেউটিন ও ৯ হাজার টাকার চেক এবং অসহায় আরো ২৩ পরিবারের মাঝে ২ বান্ডিল করে টিন ও ৬ হাজার টাকার চেক উপকারভোগিদের হাতে তুলে দেন তিনি। টিন বিতরণ শেষে করোনা পরিস্থতির কারনে কর্মহীন ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ করেন মুহিবুর রহমান মানিক এমপি। উপহার সামগ্রির প্রতি প্যাকেটে ১৫ কেজি চাল, ডাল ১ কেজি, পিয়াজ ১ কেজি, তেল ১ লিটার, লবন ১ কেজি, আলু ২ কেজি, আটা ১ কেজি এবং চিড়া-মুড়ি ও সাবান রয়েছে। ঢেউটিন ও উপহার সামগ্রি বিতরণকালে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান,

 

দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, আওয়ামীলীগ কেন্দ্রীয় পরিষদের সদস্য, এড. রাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, মোশাহিদ আলী, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, কাজী আনোয়ার মিয়া আনু, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, ইসতিয়াক তানভীর, ইউপি সদস্য মখসুসুল হাসান আতন, আব্দুস সালাম, ফজলু মিয়া, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031