শিবচরে বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের মৃত্যু

প্রকাশিত: 12:31 PM, May 3, 2021

শিবচরে বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের মৃত্যু

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।সোমবার (৩ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে একটি স্পিডবোট যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় পৌঁছালে স্পিডবোটটি একটি বালুবোঝাই বাল্কহেডকে পেছন থেকে ধাক্কা দেয়। এই সময় স্পিডবোটে থাকা যাত্রীরা ডুবে যায়। এখন পর্যন্ত উদ্ধারকাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিমুলিয়া থেকে সোমবার সকাল পৌনে ৭টার দিকে স্পিডবোটটি ছেড়ে আসে। এই সময় কাঁঠালবাড়ীর পুরাতন ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডের সংগে ধাক্কা লেগে স্পিডবোটটি ডুবে যায়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031