সিলেট-তামাবিল সড়কে ফের দুর্ঘটনা, ট্রাক চাপায় নিহত ৩

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মে ৩, ২০২১

সিলেট-তামাবিল সড়কে ফের দুর্ঘটনা, ট্রাক চাপায় নিহত ৩

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহতের ২০ ঘন্টা অতিবাহিত হতে না হতে সিলেট-তামাবিল সড়কে আবারো দুর্ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে আরো তিনজনের প্রাণ। আহত হয়েছেন আরও দুইজন।

 

রোববার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল সড়কের দরবস্ত রাস্তার প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ওয়ার্কশপে ঢুকে পড়লে প্রাণহানীর এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, দরবস্ত রাস্তার প্রবেশমুখে একটি ওয়ার্কশপে গাড়ি মেরামতের কাজ চলছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই একটি ট্রাক ওয়ার্কশপের ভেতর ঢুকে পড়ে। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও দুইজন।

 

নিহতদের একজন ওয়ার্কশপের মালিক সুহেল আহমদ। আর বাকি দু’জনের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি বলে জানা গেছে।প্রসঙ্গত, রোববার সকাল সাড়ে ৬টায় সিলেট-তামাবিল সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031