শিশুদের জন্য বিশ্বে প্রথম করোনা টিকার অনুমোদন দিল কানাডা

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, মে ৬, ২০২১

শিশুদের জন্য বিশ্বে প্রথম করোনা টিকার অনুমোদন দিল কানাডা

আন্তর্জাতিক ডেস্কঃঃ

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে প্রাপ্ত বয়স্ক ও বৃদ্ধদের পাশাপাশি শিশুরাও ব্যাপকভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়। মৃত্যুও হয়েছে অনেকের। ২০২০ সালের ডিসেম্বর থেকে শুরু করে করোনা প্রতিরোধক টিকা আবিস্কারের সময় পর্যন্ত শিশুদের জন্য এর অনুমোদন হয়নি। সেই অপেক্ষার অবসান হয়েছে। মার্কিন কোম্পানি ফাইজার এবং জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক শিশুদের জন্যও করোনার টিকা তৈরি করেছে। এবং প্রথম দেশ হিসেবে কানাডা এ টিকার অনুমোদন দিয়েছে।

 

বার্তা সংস্থা এএফপি বলছে, ১২ কিংবা তার চেয়ে বেশি বয়সী শিশু ও কিশোরদের জন্য ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকাটি তৈরি করেছে।  বুধবার কানাডার ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ‘হেলথ কানাডা’ শিশু-কিশোরদের প্রয়োগের জন্য এ টিকার অনুমোদন দেয়।

 

কানাডার প্রধান স্বাস্থ্য উপদেষ্টা সুপ্রিয়া শর্মা শিশু-কিশোরদের জন্য এ টিকার অনুমোদনকে ‘উল্লেখযোগ্য মাইলফলক’ মন্তব্য করেছেন। তিনি বলেন, শিশুদের করোনার সংক্রমণ থেকে সুরক্ষা দিতে কানাডায় এটিই প্রথম টিকা। ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাপ্ত তথ্য-উপাত্তে দেখা গেছে, টিকাটি নিরাপদ এবং প্রাপ্তবয়স্কদের মতো এই টিকা শিশু-কিশোরদের করোনার সংক্রমণ ঠেকাতে পারে।

 

সিএনএন’র খবরে বলা হয়েছে, ফাইজার দাবি করছে, করোনার টিকা শিশুদের ক্ষেত্রে শতভাগ কার্যকর এবং ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের শরীরে এই টিকা ভালো সহনীয়। প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে টিকাটি মূল্যায়ন করে দেখছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(এফডিএ)। দ্রুত এমন অনুমোদন চলে আসতে পারে।

 

অন্যদিকে বায়োএনটেকের সিইও উগুর শাহিন বলেন, সাম্প্রতিক পরীক্ষায় শিশুদের ওপরও করোনার টিকার কার্যকারিতা প্রমাণ হয়েছে। এটি সহনশীল, এবং প্রয়োগের জন্য তৈরি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930