যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন উন্মোচন করেছেন নীল রঙের ব্রিটিশ পাসপোর্ট

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন উন্মোচন করেছেন নীল রঙের ব্রিটিশ পাসপোর্ট

লন্ডন বাংলা ডেস্ক:

 

অবশেষে দীর্ঘ ৪৭ বছর পর ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর মুক্তি পেতে যাচ্ছে পোল্যান্ডের তৈরি কাঙ্ক্ষিত নীল পাসপোর্ট। সোনালি নকশার নীল রঙের একটি ব্রিটিশ পাসপোর্ট উন্মোচন করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। কাঙ্ক্ষিত ঐ পাসপোর্ট হাতে বিমানে বসা বরিসের একটি ছবি প্রকাশিত হয় যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোতে।

 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, যে দিন ব্রিটেন ইউরোপ থেকে বের হয় যায় সেদিনিই প্রধানমন্ত্রী বরিস জনসন নিউ ক্যাসল বিমানবন্দরে ব্লু পাসপোর্ট প্রদর্শন করেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সেই ছবি প্রকাশ করেছে ডাউনিং স্ট্রিট।

 

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্চের শেষের দিকে নতুন নীল পাসপোর্ট অবমুক্ত করবে যুক্তরাজ্য সরকার।

 

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর ব্রিটিশ পাসপোর্টে পরিবর্তন এনেছে ব্রিটেন। দীর্ঘ ৩০ বছর ধরে চলা কালো পাসপোর্ট বাতিল করে নতুন ব্লু পাসপোর্ট চালু করা হয়েছে।

 

এর আগে ১৯২০ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ব্রিনেটের পাসপোর্স ছিল ব্লু। এরপর ইউরোপীয় ইউনিয়নের যোগ দিয়ে প্রায় ৩০ বছর দেশটি লাল রঙের পাসপোর্ট ব্যবহার করছিল। কিন্তু ব্রেক্সিট হওয়ার ফলে ব্রিটেন আবার আগের পাসপোর্টে ফিরে গেছে।

 

ইউরোপীয় ইকনোমিক কমিউনিটির সমন্বয়ে চলমান লাল বার্গান্ডি রঙের পাসপোর্টের চল শুরু হয়। যদিও ২০১৭ সালেই পুরোনো এই বার্গান্ডি পাসপোর্টে ছেড়ে নীল পাসপোর্টে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন অভিবাসনমন্ত্রী ব্র্যান্ডন লুইস।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930