করোনা জয়ের পথে ইতালি

প্রকাশিত: 6:03 PM, June 29, 2021

করোনা জয়ের পথে ইতালি

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মহামারী করোনাভাইরাস মোকাবিলায় জয়ের পথে রয়েছে ইউরোপের দেশ ইতালি। গতকাল সোমবার ছিল দেশটির জন্য একটি বিশেষ দিন। কারণ, দীর্ঘ দেড় বছর পর দেশটিতে মাস্ক মুক্ত হয়ে নাগরিকদের বাইরে যাওয়ার অনুমতি মেলেছে এদিন। একইসঙ্গে দেশটিতে গতকাল ‘নিম্নঝুঁকিপূর্ণ’ অঞ্চল হিসাবেও ঘোষণা করা হয়েছে। মৃত্যুপুরী থেকে ফিরে আসা দেশটির জাতির জন্য দিনটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত করেছে ইতালি সরকার।

 

করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে ইতালির বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় লাশের সারি দেখা গেছে। বার্গামো শহরের রাস্তায় সারি সারি লাশের গাড়ি ও মর্গে উপচে পড়া কফিন পরিবহনের সেনাবাহিনীর ছবি বিশ্বজুড়ে ভীতি সৃষ্টি করেছিল। করোনার ভয়াল থাবায় দেশটিতে ধাপে ধাপে দেওয়া হয়েছিল লকডাউন।

 

সরকারের নৈপুণ্য পারদর্শিতায় করোনা পরিস্থিতি উন্নতি হতে থাকায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ইতালি। প্রাণ ফিরে আসে জনজীবনে। ধাপে ধাপে সরকারের দেওয়া বিধিনিষেধ শিথিল করা হয়। চালু করা হয় সকল ব্যবসা প্রতিষ্ঠান।

দেশটির স্থানীয় পত্রিকাগুলো বলছে, গতকাল পর্যন্ত দেশে মাস্ক পরিধানে বাধ্যবাধকতা ছিল। সেটি শিথিল করা হয়েছে। তবে সর্বত্র মাস্কের ওপর বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়নি। ঘর থেকে বের হলে মাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে জনগণকে। অধিক ভিড়, সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা এবং বিশাল জনসমাগমে মাস্ক পরিধানের নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

গতকাল থেকে কার্যকর হওয়া এক আদেশে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২০টি অঞ্চলকে ‘হোয়াইট জোন’ ঘোষণা করেছে। এ ঘোষণায় ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশে এখন পর্যন্ত কোভিড টিকা নিয়েছে এক-তৃতীয়াংশ নাগরিক। এ ছাড়া গত রোববার পর্যন্ত দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ জন, আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৫৮ হাজার ৪৫৬।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30