মালয়েশিয়ায় বৈধতা পেতে আড়াই লাখ অভিবাসীর নিবন্ধন

প্রকাশিত: 5:24 PM, July 6, 2021

মালয়েশিয়ায় বৈধতা পেতে আড়াই লাখ অভিবাসীর নিবন্ধন

আন্তর্জাতিক ডেস্কঃঃ

মালয়েশিয়ায় বৈধতা পেতে রিক্যালিব্রেশন কর্মসূচিতে নিবন্ধন করেছেন দুই লাখ ৪৮ হাজার ৮৩ অবৈধ অভিবাসী।অবৈধ অভিবাসীদের জন্য জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচি (পিক) বাস্তবায়নের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত বা টিকাদান কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এ কর্মসূচির মেয়াদ বাড়ানোর বিষয়ে একমত হয়েছে মন্ত্রিপরিষদ।

 

৫ জুলাই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জেনারেল দাতুক ওয়ান আহমদ ডাহলান আবদুল আজিজ এক বিবৃতিতে বলেছেন, ২৩ জুন মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।

 

প্রাথমিকভাবে এ কর্মসূচিটি ২০২০ সালের ১৬ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর করা হয়েছিল।ওয়ান আহমদ ডাহলান বলেন, ১ জুলাই পর্যন্ত দুই লাখ ৪৮ হাজার ৮৩ অবৈধ অভিবাসী নিবন্ধন করেছেন।

 

এর মধ্যে ৯৭ হাজার ৮৯২ জন রিটার্ন রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় তাদের নিজ দেশে ফিরে যেতে নিবন্ধন করেছেন এবং শ্রম পুনরুদ্ধার রিক্যালিব্রেশন প্রোগ্রামের অধীনে এক লাখ ৪৯ হাজার ৮৮৯ জন বৈধতার জন্য নিবন্ধিত হয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30