সিলেট |
প্রকাশিত: 3:42 PM, July 8, 2021
প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে করোনায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র ও দিনমজুরদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ ত্রাণ বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ত্রাণ বিতরনী অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, ইউপি সদস্য সিরাজ মিয়া প্রমুখ।
প্রাথমিকভাবে উপজেলার ছয়টি ইউনিয়নে ১৫০০ জন হতদরিদ্র ও দিনমজুরদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর উপহারের প্রতি প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, লবন, আলু, সাবান, পেয়াজ রয়েছে।